• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রীর মা আর নেই

দখিনের সময়
প্রকাশিত মে ২৭, ২০২১, ১৯:৫৬ অপরাহ্ণ
স্বাস্থ্যমন্ত্রীর মা আর নেই

দখিনের সময় ডেস্ক:

মারা গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি রাজধানীর একটি হাসপাতালের লাইফসাপোর্টে ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণলয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম। তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক রাজধানীর এএমজেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো।