• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ অসুস্থ ফখরুল

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৩, ২০২৫, ১৫:৪৬ অপরাহ্ণ
হঠাৎ অসুস্থ ফখরুল
দখিনের সময় ডেস্ক:
হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রোববার (২ মার্চ) সকালে অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি আরও জানান, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার এক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রচুর ধুলাবালির কারণে ফখরুল শ্বাসকষ্ট ও দুর্বলতা অনুভব করছিলেন। ধীরে ধীরে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করানো হয়।
বর্তমানে ফখরুলের শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল, তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিএনপি পক্ষ থেকে সবাইকে অযথা হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে, যেন মহাসচিব দ্রুত বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে উঠতে পারেন। দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে ফখরুল এবং তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া চেয়েছেন।