• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে: নাহিদ ইসলাম

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৪, ২০২৫, ১৫:২২ অপরাহ্ণ
গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে: নাহিদ ইসলাম
দখিনের সময় ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন নিতে শর্ত পূরণ করে দ্রুত সামনে এগোবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (৪ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান ও শাসন কাঠামো নিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রকৃত গণতন্ত্রের জন্য শুধু সরকার বদল নয়, প্রয়োজন গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান। মুক্তিযুদ্ধের চেতনা ও গণআন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এনসিপির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতির ফয়সালা হতে হবে বিচারিক প্রক্রিয়ায়। সেই সঙ্গে, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে নাগরিক পার্টি বিকল্প পথ দেখাবে। দলের গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলমান, আর দ্রুততম সময়ের মধ্যে নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, স্বাধীনতার মূলমন্ত্র এখনও অপূর্ণ রয়ে গেছে, আর এনসিপি সেই স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। দলটি ডান বা বাম ধারার বাইনারিতে না গিয়ে মধ্যপন্থী রাজনীতির মাধ্যমে দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।