• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লাহর বিধান প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য: শফিকুর রহমান

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৫, ২০২৫, ১৫:১৮ অপরাহ্ণ
আল্লাহর বিধান প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য: শফিকুর রহমান
দখিনের সময় ডেস্ক:
ক্ষমতা নয়, বরং দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর শ্যামলীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, জামায়াত কোনো ব্যক্তিকে নয়, বরং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়। ক্ষমতার লোভে নয়, বরং কোরআনের আদর্শ বিজয়ের জন্যই তারা রাজনীতি করে।
তিনি আরও বলেন, দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। যাকাতভিত্তিক সমাজব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যাকাত কেবল শাড়ি-লুঙ্গি বা খাবার বিতরণে সীমাবদ্ধ নয়। বরং যাকাত এমনভাবে দেওয়া উচিত, যাতে মানুষ স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হতে পারে। ইসলামী রাষ্ট্রের অভাবে যাকাত ব্যবস্থাপনার প্রতি মানুষের আস্থা কমে গেছে, ফলে তারা সরকারকে যাকাত দিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, মোবারক হোসাইন, এনডিএফ সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা ইসলামী মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়েও আলোকপাত করেন।