• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে নর্থসাউথের সামনে যা ঘটেছে, জানালেন সারজিস

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৬, ২০২৫, ১৫:২৩ অপরাহ্ণ
রাতে নর্থসাউথের সামনে যা ঘটেছে, জানালেন সারজিস
দখিনের সময় ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুসারীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। সারজিস নিজেই এই ঘটনা ফেসবুকে পোস্ট করে জানান, বুধবার (৫ মার্চ) রাতে নর্থসাউথ ইউনিভার্সিটির সামনে এ হামলা হয়।
সারজিস লিখেছেন, ‘ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে যাই। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আড্ডা হয়, তাদের বিভিন্ন সমস্যার কথা শুনি। আড্ডা শেষে এনএসইউর সামনে দিয়ে হেঁটে আসার সময় ১০-১২ জনের একটি দল স্লোগান দিতে শুরু করে। তাদের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিলও ছিলেন। আমি শান্ত থাকতে বললেও তারা আমার সঙ্গে থাকা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।’
পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। সারজিসের দাবি, ‘শাকিলের নেতৃত্বে ওই দলটি পরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আমার সঙ্গে থাকা কয়েকজন শিক্ষার্থীর মাথা ও পিঠে আঘাত করে রক্তাক্ত করে ফেলে। যারা হামলা চালিয়েছে, তারা শিক্ষার্থী না হয়ে বরং ভাড়া করা দুষ্কৃতিকারী বলেই মনে হয়েছে।’
এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সারজিস বলেন, ‘১৬ বছর ধরে ছাত্রদল নির্যাতিত হয়েছে, কিন্তু যদি কেউ টোকাইলীগের মতো আচরণ করে, তার পরিণতিও একই হবে। সময় থাকতে অতীত থেকে শিক্ষা নেওয়া জরুরি।’ তিনি শাকিলসহ হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।