• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ইফতার মাহফিল স্থগিত: হঠাৎ সিদ্ধান্ত

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৯, ২০২৫, ১৫:৫৬ অপরাহ্ণ
বিএনপির ইফতার মাহফিল স্থগিত: হঠাৎ সিদ্ধান্ত
দখিনের সময় ডেস্ক:
৯ মার্চ রোববারের জন্য পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল স্থগিত করেছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের ঘোষণা দেন। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রাজনৈতিক দলগুলোর সম্মানে যে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের পরিকল্পনা ছিল, তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বিএনপি জানায়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য এই সিদ্ধান্তটি জানানো হচ্ছে। তবে স্থগিতের পেছনে কোনো বিশেষ কারণ উল্লেখ করা হয়নি, যা রাজনৈতিক মহলে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।