• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ পরিবারের বিরুদ্ধে ৬ দুর্নীতি মামলার চার্জশিট চূড়ান্ত

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ১৫:০৫ অপরাহ্ণ
শেখ পরিবারের বিরুদ্ধে ৬ দুর্নীতি মামলার চার্জশিট চূড়ান্ত
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনাসহ তার পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে ৬ মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সোমবার (১০ মার্চ) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, অবৈধ প্লট বরাদ্দ ও সম্পদ লুকানোর প্রমাণ মেলায় দ্রুত আদালতে অভিযোগপত্র জমা দেয়া হবে।
তদন্তে দেখা গেছে, ২০২২ সালে পূর্বাচলে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবার। রাজধানীতে আগে থেকেই প্লট থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ নেয়ার অভিযোগে জানুয়ারিতে ৬টি মামলা হয়। মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়, এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নামও রয়েছে।
দুদক জানায়, চার্জশিটের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। প্লট নথি গায়েব করা, ফাইল নষ্ট করা এবং কর্মকর্তাদের প্রভাবিত করার ঘটনায় শেখ পরিবারের একাধিক সদস্যের ভূমিকা রয়েছে বলে প্রমাণ মিলেছে।