• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে ফখরুল দম্পতি

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ১৮:৩৮ অপরাহ্ণ
সিঙ্গাপুরে ফখরুল দম্পতি
দখিনের সময় ডেস্ক:
চিকিৎসার প্রয়োজনে স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, সিঙ্গাপুরে বিএনপি মহাসচিবের চিকিৎসকের শিডিউল রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে এক সপ্তাহ পর দেশে ফিরবেন তিনি।