• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনের পক্ষে রাজপথে বিএনপি

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ১৭:৪৪ অপরাহ্ণ
ফিলিস্তিনের পক্ষে রাজপথে বিএনপি
দখিনের সময় ডেস্ক:
গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘প্রতিবাদ ও সংহতি র‍্যালি’ আয়োজন করছে বিএনপি। দলটির কেন্দ্রীয় দফতর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‍্যালি শুরু হবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি। র‍্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। এছাড়া একই সময়ে দেশের সব মহানগরেও এই কর্মসূচি পালিত হবে। বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি ও মানবিক সহমর্মিতা জানাতে বিএনপির এই কর্মসূচিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা একটি স্পষ্ট বার্তা হিসেবেই দেখছেন। দলে দলে মানুষকে সংহতির মিছিলে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে—বিশেষত এমন এক সময়ে, যখন গাজায় প্রতিদিনই বেড়ে চলেছে মৃত্যুর মিছিল।