• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার সম্পদে দুর্নীতির অনুসন্ধান শুরু

দখিনের সময়
প্রকাশিত মে ১৮, ২০২৫, ১৭:২০ অপরাহ্ণ
শেখ হাসিনার সম্পদে দুর্নীতির অনুসন্ধান শুরু
দখিনের সময় ডেস্ক:
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমানকে এ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, শেখ হাসিনার সম্পদের প্রকৃত হিসাব বের করতে স্থাবর ও অস্থাবর সম্পদের তালিকা, সম্পদ বিবরণী ও আয়কর নথি যাচাই করা হবে। সম্পদ বিবরণীর সঙ্গে প্রকৃত সম্পদের অমিল থাকলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রটি জানিয়েছে।
এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার ও উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতসহ একাধিক দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছিল দুদক। ইতোমধ্যে পূর্বাচল প্লট জালিয়াতির মামলায় অভিযোগপত্র দাখিলের পর আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। পাশাপাশি, বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প ঘিরে অর্থ লুটের অভিযোগেও তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। দুদক বলছে, এসব অনুসন্ধান স্বচ্ছ তদন্তের ভিত্তিতেই পরিচালিত হচ্ছে।