• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন অলি আহমদ

দখিনের সময়
প্রকাশিত মে ১৮, ২০২৫, ১৭:৪৫ অপরাহ্ণ
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন অলি আহমদ
দখিনের সময় ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। রোববার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এলডিপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন রাজ্জাক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলন-পাল্টা আন্দোলনের প্রেক্ষাপটে এ সাক্ষাৎ হতে যাচ্ছে।
সম্প্রতি চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া। রাজনৈতিক অঙ্গনে ফের সরব হওয়ার ইঙ্গিত দিচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে, অলি আহমদের সঙ্গে বৈঠকে চলমান রাজনীতি, আন্দোলনের ভবিষ্যৎ কৌশল এবং বিরোধী জোটের অবস্থান নিয়ে আলোচনা হতে পারে। এই বৈঠককে সামনে রেখে রাজনৈতিক মহলে নতুন গুঞ্জন শুরু হয়েছে।