• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের ডাক, ঐক্যের বার্তা: ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত মে ১৯, ২০২৫, ১৮:৪৮ অপরাহ্ণ
নির্বাচনের ডাক, ঐক্যের বার্তা: ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তারেক রহমান
দখিনের সময় ডেস্ক:
লন্ডনে আয়োজিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হলে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সরকার জরুরি। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন, দল-মত নির্বিশেষে দেশের উন্নয়নে সবার একযোগে কাজ করার সময় এসেছে।
তারেক রহমান জোর দিয়ে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়। সেই লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ হলো নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা, যেখানে জনগণের রায়ই হবে চূড়ান্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তর-এর সদস্য সচিব আমিনুল হক, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম। তারা সবাই দেশ গঠনের ক্ষেত্রে ঐক্যের গুরুত্ব ও গণতন্ত্রের অনিবার্যতা নিয়ে কথা বলেন।