• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির এক নেতা বহিষ্কৃত

দখিনের সময়
প্রকাশিত মে ২১, ২০২৫, ১৯:৩০ অপরাহ্ণ
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির এক নেতা বহিষ্কৃত
দখিনের সময় ডেস্ক:
চাঁদা দাবি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহীর এক বিএনপি নেতা দল থেকে বহিষ্কার হয়েছেন এবং বাগেরহাটের আরেকজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২১ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা লঙ্ঘন, নীতিবিরোধী কর্মকাণ্ড ও চাঁদা দাবির অভিযোগে রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত রাজপাড়া থানা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রবিউল আলমকে প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।
একই ধরনের অভিযোগে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। দলীয় নীতি, আদর্শ ও সংহতির বিরুদ্ধে গিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হবে কোনোভাবেই সহ্য করা হবে না—এমন অবস্থান থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, এসব শাস্তিমূলক ব্যবস্থা সংগঠনের ভিত শক্ত রাখতে এবং নৈতিক শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে।