• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেল দুদক

দখিনের সময়
প্রকাশিত মে ২২, ২০২৫, ১৯:০৫ অপরাহ্ণ
শেখ হাসিনার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেল দুদক
দখিনের সময় ডেস্ক:
২০০৮ সালের জাতীয় নির্বাচনে দাখিল করা হলফনামায় সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন জানিয়েছেন, শেখ হাসিনার প্রদত্ত তথ্য ছিল অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর। বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী এমন তথ্য গোপন নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং এতে প্রার্থিতা বৈধ থাকে না।
দুদক অনুসন্ধানে দেখা গেছে, ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনা এক লাখ ৭৫ হাজার টাকার স্থাবর এবং ৩ কোটি ৪৭ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য দেন। তবে দুদকের হিসাব অনুযায়ী, তার প্রকৃত স্থাবর সম্পদ ছিল প্রায় ৩৩ লাখ ৬৬ হাজার টাকা এবং অস্থাবর সম্পদ ছিল ৫ কোটি ১৮ লাখ টাকার বেশি। এতে প্রায় ২ কোটি টাকার বেশি সম্পদের তথ্য গোপনের প্রমাণ মিলেছে।
দুদক চেয়ারম্যান বলেন, “আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি। সংবিধান এবং নির্বাচনী আইনের আলোকে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।” তিনি আরও জানান, মিথ্যা হলফনামা প্রদানের জন্য দুদক আইনে মামলা দায়েরের সুযোগ রয়েছে এবং সংস্থাটি সেই দিকেও নজর দিচ্ছে।