• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ মানে ব্যর্থতা: সারজিস

দখিনের সময়
প্রকাশিত মে ২৩, ২০২৫, ১৯:৪৯ অপরাহ্ণ
পদত্যাগ মানে ব্যর্থতা: সারজিস
দখিনের সময় ডেস্ক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনাকে সামগ্রিক ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (২৩ মে) এক বিবৃতিতে তিনি বলেন, “শুধু একটি নির্বাচন পরিচালনার জন্য জনগণ এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসায়নি। গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্যই এই সরকার গঠিত হয়েছে।” তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, যাতে যমুনা সুষ্ঠুভাবে কাজ করতে না পারে এবং প্রধান উপদেষ্টাকে সরতে বাধ্য করা হয়।
সারজিস আলম আরও বলেন, “ড. ইউনূসের বিকল্প নেই। তাই এখন সবচেয়ে জরুরি হলো তাকে কাজ করার সুযোগ দেওয়া—ফাংশন করতে দেওয়া নির্বাচন পর্যন্ত।” তিনি মনে করেন, সংকটের সমাধান রাজপথে নয়, আলোচনার টেবিলেই আসা উচিত। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, “নির্বাচন হওয়াটাই মুখ্য নয়, বরং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই সবচেয়ে জরুরি।” তিনি আহ্বান জানান, সব রাজনৈতিক দল যেন একসাথে বসে রোডম্যাপ তৈরি করে। তবে তার আগে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন সারজিস।