• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে ধীর গতির অভিযোগ নাহিদ ইসলামের

দখিনের সময়
প্রকাশিত মে ২৯, ২০২৫, ২০:৩৬ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে ধীর গতির অভিযোগ নাহিদ ইসলামের
দখিনের সময় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের সংস্কার ও নির্বাচন প্রক্রিয়ায় গতি না থাকার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে শহীদ পরিবারের সঙ্গে এক সাক্ষাৎ অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৯ মে) তিনি বলেন, সরকার চাইলেই নির্ধারিত সময়ের মধ্যেই বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন করতে পারে, কিন্তু এখন পর্যন্ত তারা অনেকটাই ধীর গতিতে এগোচ্ছে।
নাহিদের মতে, সরকারের এই মন্থর গতির পেছনে নানা পক্ষের চাপ ও প্রতিবন্ধকতা কাজ করছে। তিনি স্পষ্ট করে বলেন, যারা আইনি ও কাঠামোগত সংস্কারে বাধা দেবে, তাদের বিরুদ্ধেও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। তার দল এনসিপি আগামী নির্বাচনকে সামনে রেখে এসব বিষয়ে সোচ্চার থাকবে বলেও তিনি জানান।