• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেটের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুললেন আমীর খসরু

দখিনের সময়
প্রকাশিত জুন ২, ২০২৫, ১৭:৫৫ অপরাহ্ণ
বাজেটের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুললেন আমীর খসরু
দখিনের সময় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট রাজস্ব আয়ের বাস্তব চিত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ২ জুন (সোমবার) বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আগের সরকারের মতো বর্তমান সরকারও এমন একটি বাজেট পেশ করেছে, যার আকার রাজস্ব সক্ষমতার সঙ্গে খাপ খায় না। তিনি দাবি করেন, বিগত সরকারগুলো বারবার বাজেটের আকার বাড়ালেও রাজস্ব আয়ের কোনো বাস্তব ভিত্তি ছিল না, এবং অন্তর্বর্তীকালীন সরকারও সেই একই ভুল পথে হাঁটছে।
প্রস্তাবিত বাজেটে ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে, যা গতবারের তুলনায় কিছুটা কম হলেও আমীর খসরুর মতে, এটি এখনো প্রয়োজনের তুলনায় অনেক বেশি। তিনি মনে করেন, রাজস্ব ও অর্থনৈতিক বাস্তবতাকে মাথায় রেখে বাজেটের আকার আরও ছোট ও সংযত হওয়া উচিত ছিল। সরকার রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা অর্জন করা সম্ভব নয় বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।