• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

দখিনের সময়
প্রকাশিত জুন ২, ২০২৫, ১৮:৩৩ অপরাহ্ণ
আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক
দখিনের সময় ডেস্ক:
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ বিকেলে বসছে বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে বিকেল ৪টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের আহ্বায়ক ড. মুহাম্মদ ইউনূস।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠকে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে, যার নেতৃত্বে থাকবেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। প্রতিনিধি দলে আরও রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, বৈঠকের মূল বিষয়বস্তু হবে রাজনৈতিক সংস্কার নিয়ে বিএনপির লিখিত প্রস্তাবনার আলোচনা। তিনি বলেন, “আমরা শুধু নই, অন্য রাজনৈতিক দলগুলিও কমিশনের কাছে তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। আজকের বৈঠকে এসব প্রস্তাব নিয়ে খোলামেলা মতবিনিময়ের আশা করা হচ্ছে।”