• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বেড়েছে পেঁয়াজের দাম

দখিনের সময়
প্রকাশিত জুন ৪, ২০২১, ১৯:১৩ অপরাহ্ণ
রাজধানীতে বেড়েছে পেঁয়াজের দাম

দখিনের সময় ডেস্ক :

রাজধানীর বাজারে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ভোজ্যতেল ও পেঁয়াজের দাম। চলমান করোনাভাইরাসের কারণে অনেকের আয় কমে গেছে। এ অবস্থায় নিত্যদিনের খাবারের চাহিদা মেটাতে চাপে আছে সীমিত আয়ের মানুষ।

দেশের ৫০তম প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (৩ জুন)। ২০২১-২২ অর্থবছরের এই বাজেটে দেশে অনেক কিছুরই দাম বাড়ানো ও কমানোর প্রস্তাব করা হয়েছে। তবে বাজেটের পরের দিনই দেশের কাঁচাবাজারে প্রভাব কিছুটা হলেও পড়েছে। বেড়েছে তেল-চাল-ডালসহ অধিকাংশ পণ্যের দাম। রাজধানীর বাজারে পেঁয়াজের দাম দুই দফায় কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। গত শুক্রবার ৪৫ টাকা কেজি বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এর সঙ্গে বেড়েছে রসুনের দাম।