• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত জুন ২১, ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ণ
শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান
দখিনের সময় ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। শুক্রবার (২০ জুন) বাদ আসর কাটাবনের একটি মসজিদে গনফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপিসহ দেশের সকল মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। আর তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিও চলছে বলে জানান তিনি। পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।