• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-পুরুষের মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত জুন ৫, ২০২১, ২০:৪২ অপরাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারী-পুরুষের মৃত্যু

দখিনের সময় ডেস্ক :

ভারী বর্ষণের জেরে কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নারীসহ দু’রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আজ শনিবার (৫ জুন) বেলা ২টার দিকে টেকনাফের চাকমারকুল ক্যাম্পের (ক্যাম্প নং-২১) ব্লক-এ/২ এবং সকালে উখিয়ার বালুখালী ময়নারঘোনা ক্যাম্পে পৃথক সময়ে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, শনিবার ভোররাত হতে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বেলা দেড়টার দিকে টেকনাফের চাকমারকুল (ক্যাম্প নং-২১) ব্লক-এ/২ শাকের আহমেদের বসত ঘর সংলগ্ন পাহাড় প্রচন্ড বৃষ্টিতে হঠাৎ ধসে পড়ে। এতে নারী শরণার্থী নুর হাসিনা মাটিতে চাপা পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ক্যাম্প অভ্যন্তরে টহলরত এপিবিএন অফিসার ও ফোর্স এবং আশে পাশের লোকজন তাৎক্ষনিক উদ্ধার কাজ শুরু করে। তাকে উদ্ধারের পর দ্রুত ক্যাম্পের ‘সেইভ দ্য চিলড্রেন’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।