• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জামায়াতের জন্মদাতা জিয়াউর রহমান’

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২০, ২০২৫, ২১:১৬ অপরাহ্ণ
‘জামায়াতের জন্মদাতা জিয়াউর রহমান’
দখিনের সময় ডেস্ক:
শনিবার (১৯ জুলাই) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মুন্সিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কামরুল হুদা বলেন, জামায়াতকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে? বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতে ইসলামের জন্মদাতা। এর আগেও তিনি একটি বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। তখন তিনি বলেছিলেন, ‌‘জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত’।
সে জন্মদাতার সাথে তারা (জামায়াতে ইসলামী) বেইমানি করেছে দাবি করে কামরুল হুদা আরও বলেন, জন্মদাতার ছবি (জিয়াউর রহমান) রাস্তায় ফেলে তারা পদদলিত করছে। জামায়াতে ইসলামের অঙ্গসংগঠন শিবিরের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে। দেশনায়ক তারেক রহমানকে নিয়ে তারা স্লোগান দিচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে। এদের আমরা ভোট দিতে পারি না। এরা ধর্মের কথা বলে, বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে। এদের থেকে সাবধান হবেন।