• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলের মতো দেশ নিয়ন্ত্রণের ক্ষমতাও রয়েছে জামায়াতের: শফিকুর রহমান

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৫, ২০২৫, ১৮:৫৩ অপরাহ্ণ
দলের মতো দেশ নিয়ন্ত্রণের ক্ষমতাও রয়েছে জামায়াতের: শফিকুর রহমান
দখিনের সময় ডেস্ক:
জামায়াত ইসলামী দল নিয়ন্ত্রণের মতো এখন দেশও নিয়ন্ত্রণ করতে পারবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা: শফিকুর রহমান। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রুকন সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
আমিরে জামায়াত বলেন, জামায়াতে রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। জামায়াত নেতাদের কোন বেগম পাড়া বা পিসি পাড়া নেই। গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও জামায়াত ইসলামী অবিচার করেনি জানিয়ে তিনি বলেন, ইসলাম ও দেশপ্রেমিক সকলকে সঙ্গে নিয়ে পথ চলতে চায় জামায়াত। গত ১৫ বছর বিচারের নামে যে প্রহসন দেখেছে দেশ, সে ব্যবস্থার অবসান চায় জামায়াত।