
দখিনের সময় রিপোর্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে। কীভাবে করবো বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটার নিশ্চয়তা নেই। কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো, এনসিপি’র বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো কি-না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি।’
রাজনৈতিক মহল মনে করেন, আগামী নির্বাচনে এনসিপি ফ্যাক্টর হবার সম্ভাবনা ক্ষীণ। সে ক্ষেত্রে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে এনসিপি নেতাদেরকে অন্য দলের ছায়াতলে আশ্রয় নিতে হবে। অথবা ছাড় দিয়ে সমঝোতায় পৌছাতে হবে। তবে এ ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক অবস্থানে আছেন এনসিপির দলীয় কাঠামোর বাইরে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নানান সূত্র বলছে, তার নজর বিএনপির দিকে। আর তাঁর ব্যাপারে বিএনপির আপত্তি থাকার কোন কারণ নেই। বরং আগ্রহ থাকার অনেকগুলো কারণ আছে। এমনটি হলে শাহ মোহাম্মদ কায়কোবাদের কপাল পুড়তে পারে।
প্রসঙ্গ শাহ কায়কোবাদ বিএনপির এমপি হিসেবে পরিচিত হলেও তিনি আসলে এরশাদের পতনের পর জাতীয় পার্ থেকে বিএনপিতে এসেছেন। তিনি এরশাদ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন। এরপরও দুঃসময় তিনি এরশাদের সঙ্গে থাকননি। এদিকে ২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির ভড়াডুবি হলে শাহ কায়কোবাদ দেশ ছেড়ে চলে যান। একটানা দীর্ঘ ১৩ বছর পর তিনি দেশে ফিরেছেন ২৮ ডিসেম্বর। জাতীয় পার্র দুঃসময়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আর বিএনপির দুঃসময়ে তিনি বিশে চলেগেছেন। তিনি সুবিধাবাদী রাজনীতিক হিসেবে পরিচিত।
Post Views: ১২৩