• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা বিপ্লবের পথ হারিয়ে ফেলেছি: রেজা কিবরিয়া

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫, ২১:৩৪ অপরাহ্ণ
আমরা বিপ্লবের পথ হারিয়ে ফেলেছি: রেজা কিবরিয়া

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82

দখিনে সময় ডেস্ক:
ড. রেজা কিবরিয়া বলেছেন, আমরা বিপ্লবের পথ হারিয়ে ফেলেছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা অদক্ষ ও অসৎ। অনেককে দেশ থেকে পালাতে হবে। এই সরকার নিরপেক্ষ নয়। একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় নিতে তারা এখনই কাজ শুরু করেছে।
শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘জনতা পার্টি বাংলাদেশ’ আয়োজিত গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন রেজা কিবরিয়া। অন্তর্বর্তী সরকার সরকার জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেন, দেশের পরিচালনায় গুনগত মানের পরিবর্তন করতে পারেনি সরকার।  এ সময় জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন বলেন, আগামীর নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের মাধ্যমে হতে হবে।