• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা চতুর্থ

দখিনের সময়
প্রকাশিত জুন ৯, ২০২১, ১৮:১৮ অপরাহ্ণ
বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা চতুর্থ

দখিনের সময় ডেস্ক :

মৌলিক অধিকার প্রাপ্তির সূচক বিবেচনায় ঢাকাবাসীর ভাগ্যে এবারও ‘উন্নতি হয়নি’। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২১ সালের বসবাস অযোগ্য ১০ শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। আগের বছর অবশ্য তৃতীয় স্থানে ছিল ব্যস্ততম এই শহরটি। করোনা মোকাবিলার দিক থেকে প্রশংসা কুড়ানো নিউজিল্যান্ডের অকল্যান্ড বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষস্থান দখল করেছে।

আর ২০১৮ এবং ২০১৯ সালের তালিকায় শীর্ষে থাকা অস্ট্রিয়ার ভিয়েনা এবার শীর্ষ দশ থেকেই ছিটকে গেছে। করোনায় ভুগতে থাকা শহরটির অবস্থান এবার ১২তম। তবে ঢাকার পাশাপাশি এই তালিকায় যৌথভাবে চতুর্থ অবস্থানে রয়েছে নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহরও।  তবে তালিকায় সবচেয়ে বেশি উন্নতি করেছে জার্মানির হামবুর্গ। ৩৪ ধাপ এগিয়ে তারা এখন ৪৭ নম্বরে।