• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু নির্বাচনে জিতেছে:  মির্জা আব্বাসের

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫, ২০:৫৩ অপরাহ্ণ
আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু নির্বাচনে জিতেছে:  মির্জা আব্বাসের
মির্জা আব্বাস
দখিনের সময় ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল ‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে’ শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকায় আজ বুধবার(১০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তিনি বলেছেন “আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোত্থেকে আসলো। আমার তো হিসাব মেলে না ভাই।” তিনি এটাকে কারচুপি না, বরং দেশে ‘গভীর ষড়যন্ত্রের আভাস’ হিসেবে দেখছেন।
কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, “যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসেন তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার উল্লেখ করেন যে ‘ভাই খেয়াল রাইখেন আওয়ামী লীগ যেন আর কোনওদিন আসতে না পারে।” তিনি অভিযোগ করে বলেন “আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সকল ভোট জামায়াত নিয়ে নিলো।”