• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সফর শেষে হানিয়া আমিরের আবেগঘন বার্তা

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ২০:৩৪ অপরাহ্ণ
বাংলাদেশ সফর শেষে হানিয়া আমিরের আবেগঘন বার্তা
দখিনের সময় ডেস্ক:
সম্প্রতি ঢাকায় এসেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে দর্শকদের জন্য উপহার দেন বাংলা গানে নাচও, যা মুহূর্তেই আলোচনায় আসে।
ঢাকা সফর শেষে দেশে ফিরে গিয়ে ভক্তদের উদ্দেশে এক আবেগঘন পোস্ট দেন এই তারকা। সেখানে তিনি লিখেছেন, “আসসালামু আলাইকুম, পাকিস্তানে ফেরার সময় এসেছে। বাংলাদেশের ভক্তদের বিদায় জানানো খুব কঠিন, কারণ এখানে আমি সত্যিকারের ভালোবাসা ও সমর্থন পেয়েছি।” তিনি আরও যোগ করেন, “তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো ছিল দারুণ। ধন্যবাদ বাংলাদেশ।”
প্রথমবারের মতো বাংলাদেশে আসা হানিয়া আমিরের এই সফর তাকে মুগ্ধ করেছে বলেই বোঝা যায়। এখানে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা, আতিথেয়তা এবং খাবারের প্রশংসা করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশি ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়।