• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারেননি প্রভা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ২০:০৮ অপরাহ্ণ
উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারেননি প্রভা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নিজ জেলার গ্রামের বাড়িতে ভোটাধিকার প্রয়োগ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ভোট দেওয়ার পর গণমাধ্যমকে তিনি বলেন, ভোটের আনন্দ ও উত্তেজনায় রাতে ঘুমই হয়নি। পরিবেশটা একেবারে উৎসবের মতো, ঈদের সময় বাড়িতে এলে যেমন অনুভূতি হয়, ঠিক তেমনই লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম।
ব্যস্ত পেশাজীবন থাকা সত্ত্বেও গ্রামে ভোট দিতে আসার কারণ ব্যাখ্যা করে প্রভা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতেই আমি নিজের শিকড়ে এসেছি। ছুটির দিন তাই বাসায় বিশ্রাম নিতে পারতাম, কিন্তু দেশের জন্য আমার একটি ভোটও গুরুত্বপূর্ণ। শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ধর্ম ও সংস্কৃতির সমন্বয়ে বেড়ে ওঠার কারণে আজও তার অন্তরে দেশপ্রেম ও শিল্পচর্চার প্রতিফলন রয়েছে। প্রভা জানান,  আমি যে বাংলাদেশে বড় হয়েছি, সেই বাংলাদেশই চাই। ৭১-এর চেতনা, ২১-এর আত্মিক সম্পর্ক, বইমেলা, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ সবই চাই। পাশাপাশি সকল ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারেন, সেটাও চাই।
ভোটের দিনটিকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করে প্রভা বলেন, তিনি শৈশবের মতোই একটি সম্প্রীতিময় বাংলাদেশ দেখার আশা করছেন।