• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কন্যা সন্তানের মা হলেন রিহানা

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১৯:৫৮ অপরাহ্ণ
কন্যা সন্তানের মা হলেন রিহানা
দখিনের সময় ডেস্ক:
মার্কিন পপ সেনসেশন রিহানা প্রথমবার কন্যা সন্তানের মা হয়েছেন। এর মাধ্যমে গায়িকার সংসারে দুই ছেলে ও এক মেয়েসহ মোট তিন সন্তান হলো। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম পোস্টে এ সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
রিহানা সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করেন। একটিতে তাকে নবজাতককে কোলে নিতে দেখা যায়, অন্যটিতে শিশুর ছোট্ট জুতার ছবি। ক্যাপশনে তিনি লিখেন, সন্তানের নাম ও জন্মতারিখ ১৩ সেপ্টেম্বর, সঙ্গে যুক্ত করেন একটি ফিতার ইমোজি। এই পোস্ট দ্রুত ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে।
ব্রিটিশ গণমাধ্যমের খবরে জানা যায়, ৩৭ বছর বয়সী রিহানা ও র‍্যাপার এএসএপি রকি ২০২০ সালে তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। ২০২২ সালে প্রথম ছেলে আরজেডএ জন্ম নেয়, পরের বছর আসে দ্বিতীয় সন্তান রায়ট। সর্বশেষ ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম নিল তাদের কন্যা সন্তান, যার নাম রাখা হয়েছে ‘রকি আইরিশ মেয়ার্স’। নতুন অতিথির আগমনে ভক্তদের মতোই উচ্ছ্বসিত এ তারকা দম্পতি।