• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে হিরো আলমের ওপর হামলা, হাস্পাতালে ভর্তি

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১৯:৪৯ অপরাহ্ণ
রাজধানীতে হিরো আলমের ওপর হামলা, হাস্পাতালে ভর্তি
দখিনের সময় ডেস্ক:
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও খবরের শিরোনামে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর রামপুরায় মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হঠাৎ করেই তাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হামলার খবর নিশ্চিত করেছেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মুখমণ্ডলে ফোলাভাব স্পষ্ট। এমনকি তার পরনের টি-শার্ট ছিঁড়ে গেছে। এতে ঘটনার নৃশংসতা পরিষ্কার হয়ে ওঠে।
এদিকে, আরও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে কয়েকজন মিলে গুরুতর আহত অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে তুলছেন। তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা দেখা গেছে। হামলার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি তুলেছেন।