• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ৩ নেতার বৈঠক

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ১৮:৫৭ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ৩ নেতার বৈঠক
দখিনের সময় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে তিনি দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে যমুনায় প্রবেশ করেন।
এর আগে দুপুরে ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)–এর একটি প্রতিনিধিদল গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক।
আইআরআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সিএনএএস–এর সিনিয়র ফেলো লিসা কার্টিস। দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, এনডিআই প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যানসহ আন্তর্জাতিক পর্যায়ের একাধিক উপদেষ্টা। বিএনপি সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক প্রক্রিয়া ও আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নিয়ে এসব বৈঠকে আলোচনা হয়।