• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিশ্চিত

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ১৯:১৩ অপরাহ্ণ
বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিশ্চিত
দখিনের সময় ডেস্ক:
নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। দলটির প্রতীক হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘হাতি’। রোববার (২৬ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে বিআরপির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ হস্তান্তর করা হয়।
নিবন্ধনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১১১২২/২০১৮-এর রায় এবং ২৩ জুলাইয়ের আদেশের আলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বিআরপিকে রাজনৈতিক দল হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। দলটির প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে ৮৮/১ শহীদ ফারুক রোড (৩য় তলা), দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা–১২০৪-এ। দলটির নিবন্ধন নম্বর ৫৭ এবং ‘হাতি’ প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে।
বিআরপির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় বলেন, “এই নিবন্ধনের মাধ্যমে গণতন্ত্রের জয় নিশ্চিত হয়েছে। ন্যায়বিচারের পরিপ্রেক্ষিতে আমরা জনগণের কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত। আমাদের লক্ষ্য দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীল রাজনীতি প্রতিষ্ঠা করা।”