• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসির-অমির ৭ দিনের রিমান্ড

দখিনের সময়
প্রকাশিত জুন ১৫, ২০২১, ১৭:৪০ অপরাহ্ণ
নাসির-অমির ৭ দিনের রিমান্ড

দখিনের সময় ডেস্ক :

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ (৬৫) ও তুহিন সিদ্দিকী অমিকে (৩৩) রাজধানীর বিমানবন্দরে দায়ের হওয়া মামলায় ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। পাশাপাশি নাসিরের রক্ষিতা তিন নারীকে ৩ দিন করে রিমান্ডে দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামিদের রিমান্ডে নিতে আদালতে তুলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

গতকাল সোমবার (১৪ জুন )  দুপুরে ওই পাঁচজনকে রাজধানীর উত্তরা-১ নম্বর সেক্টরের-১২ নম্বর রোডের বাসা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযান শেষে ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ সাংবাদিকদের জানান, এটা পরীমনির কস্টিউম ডিজাইনার অমির বাসা। পরীমনির সংবাদ সম্মেলনের পর থেকে ওই তিন নারীকে নিয়ে এ বাসায় পালিয়ে ছিলেন নাসির। মাদক রাখার অভিযোগে সেই তিন নারীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।