• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর শরম

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ণ
এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুর শরম
দখিনের সময় ডেস্ক:
নির্বাচন করতে নিজের অর্থ খরচ করে পোস্টার ছাপিয়ে ‘প্রচারে এলাকাবাসী’ লিখে প্রচার করতে হয়। এটি ভাবতেই ‘শরম’ লাগে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। শনিবার (৮ নভেম্বর) রাত সোয়া নয়টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাস্যরসাত্মক এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই পোস্টটি শেয়ার দেন ডা. মিতু।
পোস্টে অনুসারীদের বানানো একটি নির্বাচনী পোস্টার যুক্ত করেছেন ডা. মাহমুদা মিতু। সেই পোস্টারে বলা হয়েছে, ঝালকাঠি-১ আসনে এনসিপির হয়ে শাপলার কলিতে লড়বেন ডা. মাহমুদা আলম মিতু। পোস্টের ক্যাপশনে এনসিপি নেত্রী লিখেছেন, একটা জিনিস ভাবলেই শরম লাগে। ইলেকশন করতে হলে নিজের পয়সায় পোষ্টার বানিয়ে, নিজেই প্রচার করে সেটা আবার ‘প্রচারে এলাকাবাসী’ লিখে প্রচার করতে হয়। কী একটা অবস্থা। শুরুটাই হয় এলাকাবাসীর মাথায় কাঁঠাল ভেঙে। সাথে শেয়ার করা পোস্টারের প্রশংসা করে তিনি লিখেছেন, এই ফটোকার্ড কে বানাইছেন? সে একটু কমেন্ট করেন। ইলেকশন ম্যাটার না, ফটোকার্ড সুন্দর হইছে তাই আপলোডের লোভ সামলাতে পারলাম না।