• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে: নুরুল হক নুর

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ণ
৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে: নুরুল হক নুর
দখিনের সময় ডেস্ক:
জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ থেকে দেশের ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। রোববার (৯ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট হাইস্কুল মাঠে গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জনসভায় তিনি এ কথা বলেন। নুরুল হক নুর বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ থেকে দেশের ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। সে লক্ষ্য নিয়ে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মাঠ গোছানোর কাজ চলছে।’
নুরুল হক নুর বলেন, ২০২৪ সালে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। তাই এদেশে নতুন নেতৃত্বের প্রয়োজন। তবে সব রাজনৈতিক দল মিলে যেহেতু নতুন দেশ গঠিত হয়েছে। তাই দেশ ও জাতীয় স্বার্থে কোনো জোট গঠন করা হবে কি না তা তফসিল ঘোষণা করলে সিদ্ধান্ত নেয়া হবে। সেই সঙ্গে জুলাই সনদের গণভিত্তি দিতে গণভোটের প্রয়োজন। জনসভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ, গাইবান্ধা-০৩ পলাশবাড়ি সাদুল্লাপুর আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. সুরুজ্জামান সরকার, গাইবান্ধা জেলা সভাপতি এস এম মামুনসহ জেলা ও উপজেলার নেতারা।