• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দেবেন

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ২০:১৮ অপরাহ্ণ
সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দেবেন
দখিনের সময় ডেস্ক:
তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দিবেন। এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।  বিএনপির শীর্ষ এই নেতা বলেন, খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে। তার মতে ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।