• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের অর্ধশত নেতাকর্মী, নীতিহীন রাজনীতি চলমান

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫, ১৯:৪০ অপরাহ্ণ
বিএনপিতে যোগ দিলেন আ.লীগের অর্ধশত নেতাকর্মী, নীতিহীন রাজনীতি চলমান
দখিনের সময় ডেস্ক:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিষার ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।  সোমবার (২২ ডিসেম্বর) রাতে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে ফুল দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য পদত্যাগী মেম্বার পনু সিকদার ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল রাড়ীর নেতৃত্বে যোগদান করেন তারা। এ সময় বিএনপি নেতা সাগর তাদেরও ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় পনু সিকদার ও নাজমুল রাড়ী বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনিমার্ণের লক্ষ্যে বিএনপিতে যোগদান করেছি। নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর বলেন, বিএনপি শান্তি ও সুস্থধারার রাজনীতিতে বিশ্বাস করে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করতে চায়। আর নড়িয়া-সখিপুরের শান্তির প্রতীক শফিকুর রহমান কিরণকে বিজয়ী করতে বদ্ধপরিকর। তাই তাদের বিএনপির পতাকাতলে স্বাগত জানিয়েছি।
এছাড়া অপকর্মের সঙ্গে জড়িত নয়- আওয়ামী লীগের এমন অনেক নেতাকর্মী ইতোমধ্যে বিএনপিতে যোগাযোগ করছেন। তাদের বিএনপিতে যোগদানের জন্য এই প্রক্রিয়া চলমান অব্যাহত আছে।