• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫, ১৮:২৩ অপরাহ্ণ
মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান
দখিনের সময় ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটের দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
হাসপাতালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এর আগে বিকেল পৌনে চারটার দিকে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি দেশবাসীর কাছে মায়ের সুস্থতার জন্য দোয়া কামনা করে বলেন, একজন সন্তান হিসেবে তার মন পড়ে আছে হাসপাতালে শুয়ে থাকা মায়ের পাশে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন সময় এসেছে একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে বসবাস করতে পারে—এমন একটি বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়ানো দেশই আগামী দিনের বাংলাদেশ।