• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
দখিনের সময় ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। শনিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে হাদির কবরের পাশে শ্রদ্ধা জানান।
এরপর রাজধানীতে দিনের অন্যান্য কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশনে যাবেন। তবে তিনি কোন এলাকায় ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, সে বিষয়ে দলীয়ভাবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি, যদিও দলীয় সূত্রের ইঙ্গিত অনুযায়ী তিনি ঢাকার ভোটার হতে পারেন।
উল্লেখ্য, ২০০৮ সালে চিকিৎসার জন্য বিদেশে চলে যাওয়ার পর দীর্ঘদিন দেশে না থাকায় তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, যোগ্য কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। এরই মধ্যে বিএনপি ঘোষণা দিয়েছে, তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি ঢাকার একটি আসন থেকেও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।