• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সমাধিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
খালেদা জিয়ার সমাধিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত
দখিনের সময় ডেস্ক:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
খবর পেয়ে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা সকাল থেকেই সমাধিস্থল এলাকায় জড়ো হন। সংস্কারকাজের কারণে আগে উদ্যান বন্ধ থাকায় অনেকে বিজয় স্মরণী মোড়ে প্রবেশমুখে ব্যারিকেডের সামনে অপেক্ষা করেন। ভেতরে প্রবেশ করতে না পেরে কেউ কেউ সড়কেই দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে উদ্যান খুলে দিলে তারা সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান।
জানা গেছে, সংস্কারকাজ চলমান থাকায় কিছুদিন ভেতরে প্রবেশ সীমিত ছিল, যা এখন তুলে নেওয়া হয়েছে। পুরো উদ্যানজুড়ে পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয় এবং বিকেল পৌনে ৫টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।