• ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ শতাধিক নেতাকর্মী

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ণ
বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ শতাধিক নেতাকর্মী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ৩ শতাধিক নেতাকর্মী। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শহরের আদালত সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন তারা। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে এনসিপির নেতাকর্মীরা জানান, জুলাই বিপ্লব পরবর্তী এনসিপি যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, তা আজ অনুপস্থিত। তারা আশা করেছিলেন, এনসিপি সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবে এবং ন্যায়ের পক্ষে রাজনীতি করবে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দলটি জামায়াতে ইসলামীর সঙ্গে অবস্থান নেয়ায় তারা হতাশ হয়েছেন। এ জন্য তারা স্বাধীনতাযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল বিএনপিতে স্বেচ্ছায় যোগ দিয়েছেন বলেও জানান।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন– এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্য সচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আদনান মাহিনসহ জেলা কমিটির ১৯ জন পদধারী নেতা।