• ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হালে পানি পাচ্ছেন না নুরুল হক নূর

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬, ২০:১২ অপরাহ্ণ
হালে পানি পাচ্ছেন না নুরুল হক নূর
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপি নেতৃত্বাধীন জোটে বড় সংকট সৃষ্টি হয়েছে বরিশালেরই পাশের জেলা পটুয়াখালিতে। পুটয়াখালি-৩ আসনে বিএনপি প্রার্থী দেয়নি। এখানে জোটের পক্ষ থেকে শরীক দল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ছেড়ে দেয়া হয়েছে। ‘শীর্ষ নেতা’ হিসেবে জোটের মনোনয়ন পেলেও এলাকায় হালে পানি পাচ্ছেন না নুরুল হক নুর।
স্থানীয় বিএনপি নেতা-কর্মী-সমর্থকরা নূরের বিরোধী। নূরের জবানীতেই অভিযোগ, ‘এলাকায় বিএনপির নেতা-কর্মীর নব্বই ভাগই বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন’। উল্লেখ্য, আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী হলের দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন। সম্প্রতি তাকে দল থেকে বহিস্কারও করা হয়েছে। কিন্তু এই বহিস্কারাদেশ তিনি হাসের পালকে পানির মতো বিবেচনা করছেন। এ প্রসঙ্গে তিনি প্রকাশ্যেই বলছেন, ‘বিএনপিকে বাঁচাতেই নির্বাচনে দাঁড়িয়েছি’। যেনো বিএনপিকে বাচানোর একক ইজারা তার!