• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, বঙ্গভবনে যাচ্ছে প্রতিনিধি দল

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১৮:৪১ অপরাহ্ণ
ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, বঙ্গভবনে যাচ্ছে প্রতিনিধি দল
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সাবেক এক্স (টুইটারের) অ্যাকাউন্ট একটি সরকারি ই-মেইল ব্যবহার করে হ্যাক করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। জামায়াত দাবি করেছে, এই সাইবার হামলার মাধ্যমে তাদের নেতার অবস্থান ও রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পূর্ণ বিপরীত একটি নারীবিদ্বেষমূলক পোস্ট ওই অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে।
জামায়াত জানিয়েছে, বঙ্গভবনের ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে একটি ফিশিং মেইল পাঠিয়ে এই হ্যাকিং করা হয়। পরে ওই অ্যাকাউন্ট থেকে স্বল্প সময়ের মধ্যে ক্ষতিকর পোস্ট প্রকাশিত হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে এই ঘটনার প্রতিবাদ জানাতে যাচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিকল্পিতভাবে সাইবার হামলা চালানো হয়েছে এবং এর সঙ্গে সরকারি ই-মেইল ব্যবহার রয়েছে। অভিযোগ অনুযায়ী, সহকারী প্রোগ্রামারের অফিসিয়াল ই-মেইল থেকে একটি ফিশিং মেইল পাঠানো হয়, যাতে সংযুক্ত ফাইলটি (‘Case-Study-Election.accdr’) ক্লিক করলে এক্স অ্যাকাউন্ট হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা ঘটনাটির প্রমাণ উপস্থাপনও করেছেন।