• ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জাপানের প্রধানমন্ত্রীর জয়ে অভিনন্দন জানালেন তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৭:৩১ অপরাহ্ণ
জাপানের প্রধানমন্ত্রীর জয়ে অভিনন্দন জানালেন তারেক রহমান
দখিনের সময় ডেস্ক:
জাপানের সাধারণ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভূমিধস জয় লাভ করেছে। পার্লামেন্টের নিম্নকক্ষে তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে শক্তিশালী বৈধতা নিশ্চিত হয়েছে। এ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) তারেক রহমান নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে বলেন, এই ফলাফল জাপানি জনগণের গণতান্ত্রিক অংশগ্রহণ এবং জবাবদিহিতামূলক নেতৃত্বের প্রতি আস্থার প্রকাশ। জাপান দেখিয়েছে কিভাবে বিশ্বাসযোগ্য নির্বাচন দেশের স্থিতিশীলতা এবং নেতৃত্বের স্বচ্ছতা নিশ্চিত করতে পারে। তিনি বলেন, এমন অভিজ্ঞতা অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো, বিশেষ করে বাংলাদেশের মতো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এমন দেশের জন্য শিক্ষণীয়।
তারেক রহমান আরও লিখেছেন, নাগরিকদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার মাধ্যমে জাতি শক্তিশালী হয় এবং সরকারের বৈধতা নিশ্চিত হয়। তিনি আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী তাকাইচির নেতৃত্ব জাপান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় করবে এবং এশিয়া জুড়ে শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক মূল্যবোধকে উন্নত করবে।
[post-views]