• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরে অর্ধ কোটির বেশি টাকাসহ আটক জেলা জামায়াতের আমির

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৪:৪৫ অপরাহ্ণ
বিমানবন্দরে অর্ধ কোটির বেশি টাকাসহ আটক জেলা জামায়াতের আমির
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুর এয়ারপোর্ট থেকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়েছে।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান ঢাকা থেকে বিপুল অংকের টাকা নিয়ে রওনা করেছেন – এই গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে তাঁকে বিমানবন্দর থেকে আটক করা হয়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রায় ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। গণনা চলছে। তিনি বলেছেন এটা ব্যবসার টাকা।’

বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে দেখা যায়, ব্যাগে কত টাকা রয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। ৫০ লাখ টাকার বেশি রয়েছে বলে জানান।