
দখিনের সময় ডেস্ক:
পটুয়াখালী-১ আসনের মির্জাগঞ্জ উপজেলায় ভোটারদের টাকা দেওয়ার সময় এক জামায়াত নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম কামাল হোসেন। স্থানীয়দের বরাতে জানা গেছে, তিনি ওই
পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মো. কামাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. মলিহা খানম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একটি মোবাইল টিম পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আ. সালাম গণমাধ্যমকে বলেন, স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট যাচ্ছেন।
এদিকে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. ওহাব মিনার অভিযোগ করে বলেন, মির্জাগঞ্জ অন্তর্ভুক্ত মাধবখালী ইউনিয়নের প্রধান নির্বাচন পরিচালনাকারী আমীর হোসেন, তার ছেলে এবং সহকারী সৈয়দ কামাল হোসেনকে আলতাফ হোসেন চৌধুরীর লোকজন মারধর করে আহত করেছে। বর্তমানে ওই ইউনিয়নে তাদের এজেন্ট নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে বলেও তিনি দাবি করেন।
Post Views: ৭