• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদিশাকে চেনেন না জাতীয় পার্টির মহাসচিব

দখিনের সময়
প্রকাশিত জুন ২৭, ২০২১, ০৭:০২ পূর্বাহ্ণ
বিদিশাকে চেনেন না জাতীয় পার্টির মহাসচিব

দখিনের সময় ডেস্ক:

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের তালঅক প্রাপ্ত স্ত্রী বিদিশাকে চেনেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এক অনুষ্ঠানে বিদিশা সিদ্দিকী জাতীয় পার্টির বর্তমান নেতৃত্বের সমালোচনা করে বক্তব্যের জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, এরকম অনেকেই অনেক জায়গায় জাতীয় পার্টি নিয়ে কথা বলেন।বিদিশার বক্তব্যকে কীভাবে দেখছেন, জানতে চাইলে বাবলু বলেন, ‘আমি তাকে চিনি না, এটাই আমার কমেন্ট।’

প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস আয়োজিত এক স্মরণ সভায় বক্তব্য দেন বিদিশা। বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টি গঠন করতে এরশাদ ও রওশন এরশাদ অনেক কষ্ট করেছেন। এভাবে এ পার্টি শেষ হতে পারে না। রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক করে তাকে অপমান করা হয়েছে। পার্টির সকল নেতাকর্মী জিএম কাদেরের এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাখান করেছে। রওশন এরশাদই পার্টিই আজীবন চেয়ারম্যান। কিছু দিনের মধ্যেই এ ঘোষণা দেবেন।

ওই অনুষ্ঠানে বিদিশা আরও বলেন, এরশাদ পার্টিকে কাদের পার্টি হতে দেব না। এরশাদ-রওশন সংসারে সময় দেননি। সারা জীবন দেশের জন্য রাজনীতি করে গেছেন। আমরা রওশন এরশাদের সম্মান ফিরিয়ে দিতে চাই। এ বিষয়ে এরশাদ পরিবার ও পার্টির সিনিয়র নেতারা এক হয়েছে। তিনি বলেন, আমি আমার দুই ছেলে এরিক ও শাদকে নিয়ে সারা দেশে লাঙ্গল চাষ করব। আমার প্রতি অনেক অত্যাচার হয়েছে। ভয় পাইনি, ভেঙে পড়িনি।

বিদিশা বলেন, জাতীয় পার্টির লক্ষ লক্ষ নেতাকর্মী আমার সাথে যোগাযোগ করছে। তারা আমাকে পার্টির হাল ধরতে বলছে। তারা এরশাদের জাতীয় পার্টি ফিরে পেতে চায়।সারা দেশের নেতাকর্মীদের সাথে সমন্বয় করার জন্য আমরা ইতিমধ্যে একটি সেল গঠন করেছি।