1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও

তিনি হয়তো ভালো নিয়তে করেছেন, ইশরাক প্রসঙ্গে আমিরে জামায়াত

dokhinersomoy
October 20, 2026 5:24 pm
Link Copied!

দখিনের সময় ডেস্ক:
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘তাঁর (ইশরাক) কাজকে কেউ নেগেটিভ (নেতিবাচক) বলার সুযোগ নেই। কিন্তু একজন জনপ্রতিনিধি, একজন প্রতিমন্ত্রী এভাবে যদি প্রকাশ্য দিবালোকে অস্ত্র বহন করেন বা কাউকে এটা দিয়ে তাক করেন তাহলে তিনি হয়তো ভালো নিয়তে করেছেন। কিন্তু খারাপ নিয়তে প্রয়োগ করার মানুষের তো এই সমাজে অভাব নেই। এরা রেফারেন্স হিসেবে এটাকে (অস্ত্র প্রদর্শন) ব্যবহার করবে। বিষয়টি যদি আপনি সিভিল অ্যাটিচিউড থেকে নেন, তাহলে আপত্তির জায়গাটি শুধু এটুকুই। তাঁর কাজের ব্যাপারে আপত্তি করার কিছু নেই।’
আজ মঙ্গলবার(২০ অক্টোবর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত সাবেক সাথি-সদস্য সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শফিকুর রহমান। এর আগে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
এর আগে রাজধানীর গেন্ডারিয়ায় গত শনিবার মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। পরে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়েন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগের কথা জানিয়ে ইশরাক বলেছেন, বিএনপি ও সরকারকে ‘বিব্রতকর’ পরিস্থিতি থেকে বাঁচাতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে অভিযানে কোনো ভুল করেননি বলেও দাবি করেছেন তিনি।
পদত্যাগ প্রসঙ্গে অমিরে জামায়াত শফিকুর রহমান বলেন, ‘দেখেন, এটা তাদের (বিএনপির) একটা দলীয় সিদ্ধান্তের ব্যাপার। তারপরে যে সিদ্ধান্ত হয়েছে, এটা বলা হয়েছে যে প্রধানমন্ত্রী এটা চেয়েছেন, এই জন্য সে পদত্যাগ করেছে। মাদক তো সমাজকে শেষ করে ফেলতেছে। তার যেটা করা দরকার ছিল, সে বলেছে যে সেখানে পুলিশ ছিল, ফোর্স ছিল। তাঁর হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো। এতটুকু।’