1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে প্রতিবন্ধী ব্যক্তি ও মানুষের চক্ষু চিকিৎসা সেবা সুরক্ষায় কমিটি গঠন 

dokhinersomoy
September 17, 2026 1:56 am
Link Copied!

বরিশাল জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা, সরকারি-বেসরকারি চিকিৎসাকেন্দ্রে সুগমতা বৃদ্ধি এবং সুনির্দিষ্ট অন্তর্ভুক্তিমূলক চক্ষু স্বাস্থ্যসেবা ও অধিকার সুরক্ষায় জেলা ওপিডি এডভোকেসি প্ল্যাটফর্‌ম গঠনে

৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বরিশালে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর আইইএইচ প্রকল্পের আওতায় সিবিএম গ্লোবালের কারিগরি সহযোগিতায় এক কর্মশালার আয়োজনে এ কমিটি করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরিশাল কাশিপুর গড়িয়ার পার সংলগ্ন  ব্র্যাক লার্নিং সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সেবা নিশ্চিত করার লক্ষ্যে সর্বসন্মতিক্রমে সমাজ সেবক মোহাম্মদ বদিউল আলম আহ্বায়ক ও সমাজ সেবিকা মনি আক্তার যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে বরিশাল সদর, বাকেরগঞ্জ, বানারীপাড়া, বাবুগঞ্জ, উজিরপুর, মেহেন্দিগঞ্জ ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তির সংগঠন (ওপিডি)-এর নেতৃবৃন্দ, স-সহায়ক দলের প্রতিনিধি এবং এনজিও কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন ওপিডির প্রতিনিধিরা প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা গ্রহণে বিদ্যমান বাধা, ভৌত ও তথ্যগত সুগমতার অভাব এবং নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরেন। একই সাথে মাঠপর্যায়ে অর্জিত সাফল্য ও প্রতিকূলতা মোকাবিলায় সফল কৌশলসমূহ আদান-প্রদান করা হয়।

কর্মশালার শেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে বরিশাল জেলা জুড়ে সমন্বিত এডভোকেসি কার্যক্রম পরিচালনা ও ওপিডি গুলোর ঐক্যবদ্ধ অবস্থান শক্তিশালী করতে “বরিশাল জেলা ওপিডি এডভোকেসি প্ল্যাটফর্ম”-এর সূচনা করা হয়। প্ল্যাটফর্মের আগামী ১ বছরের কার্যক্রম পরিচালনা, নীতি-নির্ধারকদের সাথে লিয়াজোঁ রক্ষা এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের সুবিধার্থে ৭ (সাত) সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ২০২৬–২০২৭ মেয়াদের জন্য একটি যৌথ কার্যপরিকল্পনা (Joint Action Plan) বাস্তবায়ন করবে, যার মূল লক্ষ্য থাকবে—

১. শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার সকল উপজেলা ভিশন সেন্টার ও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধীবান্ধব ভৌত ও যোগাযোগ সুগমতা (Ramp, Signage ইত্যাদি) নিশ্চিতকরণে এডভোকেসি করা।
২. ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’ বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে নিয়মিত সংলাপ পরিচালনা।
৩. প্রান্তিক পর্যায়ের দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের চিহ্নিত করে অন্তর্ভুক্তিমূলক চক্ষু সেবার আওতায় নিয়ে আসা।

অনুষ্ঠানে সিবিএম গ্লোবাল ও কোডেক-এর প্রকল্প কর্মকর্তাবৃন্দ এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং জেলা প্ল্যাটফর্মের প্রতিটি এডভোকেসি পদক্ষেপে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের অঙ্গীকার প্রকাশ করেন।